নারায়ণগঞ্জ আদালতে মাওলানা মামুনুল হক

সেনারগাঁও থানার ধর্ষণ মামলায় তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণের জন্য হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে নেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতপাড়ায় আনা হয়। দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষগ্রহণ শুরু হবে। এই সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে আদালতপাড়ায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রসঙ্গত, ২০২১ সালের ৩রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। পরে ৩০শে এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ঘটনার সময় থেকে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url